ফয়সালের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক ফয়সাল শাহাজাদার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। কয়েকজন মার্কিন বিচারকের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করে। অভিযোগ প্রমাণিত হলে ফয়সালের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অবশ্য ফয়সাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্স।