বঙ্গোপসাগরে নেই উড়োজাহাজের ধ্বংসাবশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে শনাক্ত করার দাবি নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে আকাশপথে নিবিড় অনুসন্ধান গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সাগরতলে তল্লাশি জোরদার করা হবে।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডভিত্তিক প্রতিষ্ঠান জিওরিসোনেন্স দাবি করে, বঙ্গোপসাগরে উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। এটি মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ হতে পারে। তবে অনুসন্ধানকাজে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার গতকাল জানায়, ‘জিওরিসোনেনেসর প্রতিবেদনে এমএইচ-৩৭০ ফ্লাইটটির যে স্থানের (বঙ্গোপসাগর) কথা বলা হয়েছে, সেটি অস্ট্রেলীয় অনুসন্ধান ও উদ্ধার জোনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ এএফপি ও বিবিসি।