প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ হিসেবে আর্জেন্টিনার নাগরিক ফ্রান্সিসের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হলো গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে রোমের অদূরে আলবান পাহাড়ে কার্ডিনাল ও বিশপদের নিয়ে সপ্তাহব্যাপী আধ্যাত্মিক প্রার্থনা করছেন তিনি। ইতালিতে জনমত জরিপে দেখা গেছে, সর্বশেষ কয়েকজন পোপের মধ্যে ফ্রান্সিসই (৭৭) সবচেয়ে জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। লাতিন আমেরিকার নাগরিকদের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ নির্বাচিত হন। বিবিসি।