বছরে চার লাখ ডলার বেতন পান ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বার্ষিক বেতন চার লাখ ডলার, যা ওয়াল স্ট্রিটের অনেক করপোরেট নির্বাহীর চেয়ে কম। তাঁদের কারও কারও বার্ষিক বেতন ওবামার চেয়ে কয়েক গুণ বেশি।করারোপযোগ্য চার লাখ ডলার বেতনের অতিরিক্ত ৫০ হাজার ডলার ভাতা হিসেবে পান প্রেসিডেন্ট ওবামা, যা করের আওতার বাইরে। এ অর্থ শুধু দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে। বর্তমান বেতন হার অনুযায়ী বছরে এক লাখ ৯৯ হাজার ৭০০ ডলার অবসরভাতা পাবেন বারাক ওবামা।১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রেসিডেন্টের বেতন বৃদ্ধিসংক্রান্ত একটি বিলে সই করেন। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া ওই বিল অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের বেতন দুই লাখ ডলার থেকে বেড়ে চার লাখ ডলারে দাঁড়ায়। মার্কিন আইন অনুযায়ী, বারাক ওবামার বর্তমান মেয়াদে তাঁর বেতন বাড়ানো যাবে না। ওবামার বেতন বৃদ্ধিসংক্রান্ত কোনো আইন তাঁর শপথ নেওয়ার আগেই পাস করার প্রয়োজন ছিল। ১৭৮৯ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্টের বেতন ধার্য করা হয়েছিল। পিটিআই।