বছরের সম্পদ সাড়ে সাত মাসেই শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে সাত মাসের মধ্যেই পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের বার্ষিক জোগান শেষ করে ফেলেছে মানুষ। গতকাল বৃহস্পতিবার মানুষের ভোগ এবং সম্পদের এই হিসাব তুলে ধরেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক (জিএফএন)। খবর এএফপির।
জিএফএন প্রতিবছর একটি দিনকে ‘ওভারশুট ডে’ বা ‘সম্পদ নিঃশেষ দিবস’ হিসেবে তুলে ধরে। যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ শেষ হয় তা আবার নবায়ন করার ক্ষমতা থাকে প্রকৃতির। তবে এর সীমাবদ্ধতা আছে। বছরের যেদিন প্রকৃতি থেকে মানুষের পণ্য ও সেবা গ্রহণের পরিমাণ প্রকৃতির নবায়ন ক্ষমতার বাইরে চলে যায়, সে দিনই ‘ওভারশুট ডে’। এ বছর এ দিবসটি ছিল গতকাল।
সংস্থাটি বলছে, পৃথিবীর সক্ষমতার তুলনায় মানুষের ভোগ বাড়তে শুরু করায় দিন দিন ‘নিঃশেষ দিবস’ এগিয়ে আসছে।