বড়দিন সামনে রেখে রঙিন সাজে যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে এখন উৎসবের মৌসুম। বড়দিন সামনে রেখে রঙিন সাজে সাজছে নগর-জনপদ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে সর্বত্র আলোর ঝলক। লোকজন মেতে উঠেছে উৎসব-আনন্দে। কেনাকাটার ধুম পড়েছে।
হোয়াইট হাউসে বড়দিনের আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ৩৩টি রাজ্য থেকে যোগ দেওয়া স্বেচ্ছাসেবকেরা পাঁচ দিন পরিশ্রম করে সাজিয়েছেন হোয়াইট হাউস। নানা রঙের বাতি দিয়ে সাড়ে ১৮ ফুট দীর্ঘ বড়দিনের বৃক্ষ সাজানো হয়েছে। সড়ক থেকে হোয়াইট হাউসে এ রকম আলোকসজ্জিত ২৪টি বৃক্ষ দেখা যাবে। ডিসেম্বরে প্রায় ৭০ হাজার অতিথি হোয়াইট হাউস পরিদর্শন করবেন।
নিউইয়র্কের বিখ্যাত রকফেলার সেন্টারে বড়দিনের বৃক্ষ উন্মুক্ত করেন সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ। ৭৬ ফুট দীর্ঘ ৪৫ হাজার নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে বৃক্ষটি।