বদলাচ্ছে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সমন্বয় করবে অস্ট্রেলিয়া। ভূ-অভ্যন্তরের স্বাভাবিক গঠনজনিত গতির কারণে বিশাল দেশটি প্রতিবছর প্রায় পৌনে তিন ইঞ্চি করে উত্তরে সরে যাচ্ছে। বৈশ্বিক অবস্থান নির্ণয়ের স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের লক্ষ্যেই এ পরিবর্তন করা হচ্ছে। সরকারের বিজ্ঞান সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া বলেছে, চালকবিহীন গাড়ির মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট অবস্থানের তথ্য প্রয়োজন। সে জন্যই দেশের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সমন্বয় করতে হবে। তাহলে স্মার্টফোনে স্যাটেলাইট-নির্ভর দিক নির্ণয়ব্যবস্থার নিখুঁত তথ্য পাওয়া যাবে।