বনেধ অচল ভারত
ভারতে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বন্ধ্ (হরতাল) পালিত হয়েছে। বন্ধ্ চলার সময় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ স্বেচ্ছায় গ্রেপ্তার হন। বনেধর কারণে কয়েকটি রাজ্যে সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়েছে।ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার কাজে ব্যবহূত গ্যাসে ভর্তুকি কমানো ও খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার প্রতিবাদসহ নানা দাবিতে এ বন্ধ্ পালিত হয়। দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ), বামপন্থী দলগুলো ও সমাজবাদী পার্টি (এসপি) দিনব্যাপী এ বনেধর ডাক দেয়। বন্ধ্ চলার সময় গতকাল দিল্লির বেশির ভাগ বেসরকারি বিদ্যালয়, বিপণিবিতান ও বাজার বন্ধ থাকে। লক্ষ্মীনগর, ডিফেন্স কলোনিসহ কিছু এলাকায় সকালের দিকে কয়েক ঘণ্টা বাজার ও দোকানপাট খোলা ছিল। তবে খান মার্কেট, গ্রেটার কৈলাশ, কারলবাগ, চাঁদনী চকের মতো বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। বনেধর সমর্থকেরা দিল্লির কয়েকটি সড়কে যান চলাচলে বাধা দেন। বিজেপির সমর্থকেরা বিকাশ মার্গসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। নয়াদিল্লি রেলস্টেশনে অটোরিকশার চালকেরাও বনেধ যোগ দেন। তাঁরা সারা দিন যাত্রী আনা-নেওয়া করেননি। তার পরও যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। রাষ্ট্রীয় মালিকানার দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের (ডিটিসি) উল্লেখযোগ্যসংখ্যক বাস বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বনেধর তেমন কোনো প্রভাব পড়েনি।বনেধর সমর্থনে নয়াদিল্লিতে বিক্ষোভ করার সময় গতকাল সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদব, বামপন্থী নেতা প্রকাশ কারাত, এ বি বর্ধন, সীতারাম ইয়েচুরি ও টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু স্বেচ্ছায় গ্রেপ্তার হন। কর্ণাটক রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সমর্থকেরা বন্ধ্ পালনে ব্যাপক সক্রিয় ছিলেন। এখানে কোনো বাস চলেনি। প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর শত শত তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানও ছিল বন্ধ। একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, তাঁরা কর্মীদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে শনিবার প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।উত্তর প্রদেশের বেশ কয়েকটি স্থানে বিজেপি ও এসপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। তাঁরা লক্ষৌ, মথুরা, এলাহাবাদ, আগ্রাসহ বেশ কয়েকটি স্থানে রেল চলাচল বন্ধ করে দেন। বনেধ রাজ্যের রাজধানী লক্ষৌতে বড় বড় বিপণিবিতান ও বাজার বন্ধ থাকে।বিহারে বনেধর সমর্থনে বিক্ষোভের সময় বিজেপির নেতা রবিশঙ্কর প্রসাদ, বিজেপির বিহার ইউনিটের প্রেসিডেন্ট সিপি ঠাকুর, কিরণ ঘাই, রাধামোহন সিং, মঙ্গল পান্ডেসহ অন্তত ২০০ জন নেতা-কর্মী স্বেচ্ছায় গ্রেপ্তার হন।আমাদের কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গেও গতকাল বন্্ধ্ পালিত হয়। তরে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বনেধর বিরোধিতা করে। বনেধর সমর্থনে বিভিন্ন রেলস্টেশন অবরোধ করেন বামফ্রন্ট ও বিজেপির নেতা-কর্মীরা। সড়কে বেসরকারি বাসের সংখ্যা ছিল অনেক কম। ট্যাক্সি চলাচল ছিল বন্ধ। কল-কারখানায় কর্মীদের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। গতকাল সকালে হাওড়ার কিংস রোডে বিজেপির মিছিলে হামলা হয়েছে। হামলা হয়েছে নৈহাটি রেলস্টেশনে বামফ্রন্টের মিছিলে। তৃণমূল এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। রায়গঞ্জে বনেধর সমর্থকদের হাতে একজন বাসচালক আহত হন। বাস ভাঙচুর হয়েছে বারাসাতের শিশিরকুঞ্জে। বাগুইহাটিতে বিজেপির মিছিলে হামলা হয়েছে। এখানে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। কোচবিহারে এসইউসি সড়ক অবরোধ করলে হামলা চালান তৃণমূলের সমর্থকেরা। এতে এসইউসির সাতজন কর্মী আহত হন। পুলিশ গ্রেপ্তার করে এসইউসির ১৯ জন সমর্থককে। এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউপিএ জোট স্থিতিশীল রয়েছে। এ বন্ধ্ অর্থনৈতিক ক্ষতি ছাড়া কোথাও কোনো প্রভাব ফেলতে পারেনি। সরকার সংস্কার কর্মসূচি থেকে পিছু হটবে না। দেশের প্রয়োজনেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিবিসি, পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া।