বনেধর মধ্যে মমতার দার্জিলিং সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং যাচ্ছেন। মমতার এই সফরকে চ্যালেঞ্জ জানিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা আজ ও কাল মঙ্গলবার আবার বন্ধ্ ডেকেছে।
মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের আদিবাসী লেপচা সমপ্রদায়ের পক্ষ থেকে স্থানীয় স্টেডিয়ামে মমতাকে দেওয়া হবে এক গণসংবর্ধনা। এখানে লেপচারা মমতার হাতে তুলে দেবেন ’সৌভাগ্যের দেবী ’ সম্মান। মমতা জনমুক্তি মোর্চার গোর্খাল্যান্ডের আন্দোলনকে ধাক্কা দেওয়ার জন্য লেপচাদের জন্য পৃথক স্বশাসিত সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তাদের বিভক্ত করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।