বন্দিত্ব বরণ করে অন্যের মুক্তি প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার উপকূলবর্তী বন্দিশিবিরে আটক থাকা একজন অভিবাসীকে মুক্তির পর নাগরিকত্ব দেওয়ার বদলে বাকি জীবনটা ওই বন্দিশিবিরে থাকার প্রস্তাব দিয়েছেন দেশটির এক অবসরপ্রাপ্ত বিচারক। জিম ম্যাকেন নামের ৮৮ বছরের ওই বিচারক অভিবাসনমন্ত্রী পিটা ডাটনের কাছে চিঠি দিয়ে এই ‘দেহ অদলবদল’-এর প্রস্তাব দিয়েছেন। ম্যাকেন চিঠিতে লিখেছেন, ‘আমি জানি এটি একটি অস্বাভাবিক অনুরোধ, তবে সম্পূর্ণ আন্তরিকভাবেই আমি এই প্রস্তাব দিচ্ছি।’ চিঠিতে ম্যাকেন বলেন, ‘যেখানে নারী-শিশুসহ নিরপরাধ লোকজনকে মানুস দ্বীপ ও নাউরুতে ভয়ংকর পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে, সেখানে আমি আর চুপ থাকতে পারি না। ’ চিঠিতে ম্যাকেন আরও বলেন, ‘কমপক্ষে একজন শরণার্থীর জন্য আমি এই প্রস্তাব দিচ্ছি। মানুস দ্বীপ অথবা নাউরুর বন্দিশিবির থেকে একজনকে অস্ট্রেলিয়ার নাগরিক করার অনুমোদন দেওয়া হোক। এর বিনিময়ে আমি ওই বন্দিশিবিরের যেকোনো একটিতে বাকি জীবনটা কাটাব।’