বন্দী ২১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বিভিন্ন দেশে ২১১ জন সাংবাদিক ও ব্লগার কারাবন্দী রয়েছেন। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট নানা অভিযোগ এনে তাঁদের নীরব রাখার কৌশল নিয়েছে ওই সব দেশের সরকার। গতকাল বুধবার প্রকাশিত কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) চলতি বছরের জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সিপিজের জরিপে বলা হয়, ২১১ জনের মধ্যে অর্ধেকের বেশি ব্যক্তিকে ওয়েবসাইটভিত্তিক প্রকাশনার জন্য কারাগারে যেতে হয়েছে। বন্দীদের ৩ ভাগের ১ ভাগই ফ্রিল্যান্সার। আল-জাজিরা।