বন্ধ পারমাণবিক চুল্লিগুলো চালু করার বিপক্ষে বেশির ভাগ জাপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা পারমাণবিক চুল্লিগুলো আবারও চালু করার বিপক্ষে মতামত ব্যক্ত করেছে জাপানের প্রায় ৭০ শতাংশ মানুষ। গতকাল সোমবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে আসে। নিক্কেই বিজনেস ডেইলি এ জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৭ শতাংশ মানুষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কমিয়ে আনার পক্ষে। এই ফলাফল গত মে মাসে নেওয়া জনমত জরিপের চেয়ে ৫ শতাংশ বেশি পারমাণবিক চুল্লিগুলো বন্ধ থাকলে চলতি গ্রীষ্ম মৌসুমে দেশটিতে বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে। কিন্তু তারপরও লোকজন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার পক্ষে মতামত ব্যক্ত করে।ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।ফুকুশিমার দাইচিসহ অন্যান্য কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। অন্যদিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আবারও চালু করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে স্থানীয় সরকারগুলো। এ কারণে দেশটিতে বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে। রয়টার্স।