প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ সংবাদপত্র দ্য ইনডিপেনডেন্ট-এর ছাপা সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ২৬ মার্চ প্রকাশিত হবে এর সর্বশেষ ছাপা সংস্করণ। এরপর থেকে শুধু অনলাইন পত্রিকা হিসেবেই চালু থাকবে এটি। গতকাল শুক্রবার পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান ইএসআই মিডিয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার এভজেনি লেবেদেভ বলেন, ‘পাঠকেরাই এই পরিবর্তন ঘটাচ্ছেন। তাঁরা আমাদের এটাই দেখাচ্ছেন যে আগামী দিনগুলো হবে ডিজিটালের।’ দ্য ইনডিপেনডেন্ট প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
এএফপি