প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে এক নারীকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠিয়ে ধরা খেয়েছেন এক ছিনতাইকারী৷ এরপর তাঁর ঠাঁই হয়েছে কারাগারে৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ ঘটনা ঘটে৷ খবর এনডিটিভির৷
ঘটনাটি ঘটেছিল একটি ফেরি টার্মিনালে৷ এক নারীর ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যান রিলে মুলিনস (২৮) নামের ওই ছিনতাইকারী৷ ব্যাগটিতে ওই নারীর পরিচয়পত্র ছিল৷ মুলিনস সেই পরিচয়পত্র থেকে ওই নারীর নাম সংগ্রহ করে ফেসবুকে তাঁর বন্ধু হওয়ার অনুরোধ জানান৷ ফেসবুকে মুলিনসের ছবি চেনা চেনা মনে হয়, মনে পড়ে ছিনতাইকারীর বাহুতে উল্কি ছিল৷ লক্ষ করেন, যে ব্যক্তি তাঁর বন্ধু হওয়ার অনুরোধ পাঠিয়েছেন তাঁর বাহুতেও সেই একই উল্কি৷ চেহারা আর উল্কি দেখে সন্দেহ হওয়ার পর তিনি বিষয়টি পুলিশকে জানান৷ পরে পুলিশ অভিযান চালিয়ে মুলিনসকে আটক করে৷