বন্ধুদের নিয়ে ‘যৌন প্রদর্শনী’ দেখেছেন বেরলুসকোনি
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে যৌন সম্পর্কের জন্য নারীদের বিশেষ উপহার ও অর্থ দেওয়া হতো। সেবিকা ও পুলিশের বেশে তাঁর কাছে যেতেন এসব নারী। এমনকি ঘনিষ্ঠজনদের নিয়ে নারীর যৌন প্রদর্শনীও উপভোগ করেছেন তিনি।মঙ্গলবার আদালতে দেওয়া নথিতে বেরলুসকোনির এসব কাণ্ডের বর্ণনা রয়েছে। তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে যৌন সম্পর্ক পাতানোর অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চলছে। এই তদন্তে নেমে সংশ্লিষ্ট কৌঁসুলিরা এসব তথ্য পান। তিনি যৌনকর্মীদের দিয়ে উত্তেজক সমকামী প্রদর্শনীরও আয়োজন করতেন বলে তথ্য রয়েছে।নথির তথ্যে উল্লেখ রয়েছে, যৌনকর্মীরা সেবিকা বা পুলিশের পোশাকে বেরলুসকোনির কাছে যেতেন। পরে তাঁদের দিয়ে তিনি ‘স্ট্রিপটিজের’ আয়োজন করতেন। কৌঁসুলিরা জানান, বেরলুসকোনির দন্ত চিকিৎসক নিকোল মিনেত্তি অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীদের সংগ্রহ করে দিতেন। তাঁরা বলেন, টেলিফোন বার্তায় মিনেত্তির নাম উল্লেখ করে একজন পুলিশ কর্মকর্তাকে এমন কথা বলতে শোনা গেছে, যেখানে বেরলুসকোনির এসব কর্মকাণ্ডের স্পষ্ট বর্ণনা রয়েছে।ইতালির সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোতে বেরলুসকোনির বিকৃত যৌনজীবন নিয়ে ফলাও করে খবর প্রকাশিত হয়েছে। দেশটির ক্যাথলিক চার্চ প্রধানমন্ত্রীর এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।একটি রাজনৈতিক সমাবেশে হামলার শিকার হয়ে বেরলুসকোনির দুটি দাঁত ভেঙে গিয়েছিল। তাঁর দাঁতের চিকিৎসা করেন মিনেত্তি। সেই থেকে মিনেত্তি রাজনৈতিক মঞ্চে প্রবেশ করেন। স্থানীয় নির্বাচনে তিনি বেরলুসকোনির দল পিপল অব ফ্রিডম পার্টি থেকে জয়ীও হয়েছেন। ডেইলি মেইল অনলাইন।