বন্ধুর শেষকৃত্যে গেলেন টুটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় বন্ধু নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে অবশেষে যোগ দিয়েছেন আর্চবিশপ ডেসমন্ড টুটু। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুর্নীতিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন তিনি। এ কারণে গত মঙ্গলবার সোয়েটোয় অনুষ্ঠিত ম্যান্ডেলার মূল স্মরণানুষ্ঠানে তাঁকে সরকার আমন্ত্রণ জানায়নি বলে ধারণা করা হয়।
গত শনিবার টুটুর মুখপাত্র রজার ফ্রিডম্যান জানান, ম্যান্ডেলার শেষকৃত্যে যোগ দেওয়ার আমন্ত্রণ পাননি টুটু। তাই তিনি সেখানে যেতে পারছেন না। তবে শনিবার রাতে হঠাৎ তিনি সিদ্ধান্ত বদল করেন। বন্ধুর শেষকৃত্যে তিনি যোগ দেবেন। তাঁর মুখপাত্র অবশ্য এ সিদ্ধান্ত বদলানোর বিষয়ে কিছু জানাতে পারেননি। এপি।