বন্যা ও ভূমিধসে ৬৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা, ভূমিধস ও দেওয়াল ধসে বিশ্বের নানা জায়গায় কমপক্ষে ৬৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন চীনে।চীনে ৩৫ জনের মৃত্যু: চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪৯ জন। আরও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যার কারণে এক লাখেরও বেশি মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার বাড়িঘর। বন্যায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১২ কোটি ডলার।খবরে বলা হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংজি, ফুজিয়ান ও সিচুয়ান প্রদেশ। চীনের জাতীয় আবহাওয়াবিষয়ক কেন্দ্র বলেছে, দেশের দক্ষিণাঞ্চলের কোনো কোনো জায়গায় গত রোববার শুরু হওয়া প্রবল বৃষ্টি বৃহস্পতিবার (আজ) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।মিয়ানমারে ১২ জনের প্রাণহানি: মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ১২ জন মারা গেছেন। বন্যার তোড়ে ভেসে গেছে অনেক সেতু।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে টানা ভারী বর্ষণের কারণে দেশের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের দুটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মারা গেছেন কমপক্ষে ১২ জন। ওই কর্মকর্তার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, ভূমিধসের কারণে একটি রাস্তা বন্ধ হয়ে গেছে।ভারতে মারা গেছে ৮ জন: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের কারণে শহরের অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল বুধবার মুম্বাইয়ের থানে এলাকায় একটি দেওয়াল ধসে পড়ায় আটজন নিহত হয়েছেন। ভোর সাড়ে চারটার দিকে একটি সীমানা দেওয়াল হঠাৎ ধসে পড়লে এই নিহতের ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ফ্রান্সে নয়জনের মৃত্যু: প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে নয়জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২ জন। গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান।বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ায় এক হাজারেরও বেশি মানুষ স্কুল ও অন্যান্য স্থানে রাত কাটিয়েছেন। রয়টার্স, এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।