বন্যার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানি ক্রমেই বাড়ছে। জরুরি বিভাগের কর্মীরা দুর্গত এলাকাগুলোয় পানি ও বিদ্যুৎ সরবরাহ আবার চালু করতে গতকাল রোববার জোর তৎপরতা চালান। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। ঘূর্ণিঝড় ‘ডেবি’র প্রভাবে প্রবল বর্ষণে কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের বড় অংশ তলিয়ে গেছে। এই দুর্যোগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন এখনো নিখোঁজ। লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লোগান শহরের মেয়র লুক স্মিথ বলেন, এ রকম বিপর্যয় নজিরবিহীন। রকহ্যাম্পটন এলাকার বাসিন্দারা বলছেন, সেখানে ১৯৫৪ সালের পর এটাই সবচেয়ে বড় বন্যা।