ববি জিন্দাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় গভর্নর। আর সবচেয়ে কম জনপ্রিয় গভর্নর আরনল্ড শোয়ার্জেনেগার। গতকাল প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে।পাবলিক পলিসি পোলিং (পিপিপি) নামে একটি মার্কিন সংস্থা ওই জরিপটি চালায়। জরিপে অংশগ্রহণকারী ৫৮ শতাংশ মার্কিনি লুইজিয়ানার গভর্নর ববি জিন্দালের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তবে তাঁর কাজে নাখোশ ৩৪ শতাংশ মার্কিনি। ববি জিন্দাল ২০০৭ সালে লুইজিয়ানার গভর্নর নির্বাচিত হন। জরিপে ববি জিন্দালের পর জনপ্রিয় গভর্নর হয়েছেন জোডি রেল। কানেকটিকাট রাজ্যের এই গভর্নরের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন ৫৫ শতাংশ মার্কিনি। পিপিপির জরিপে ক্যালিফোর্নিয়ার গভর্নর শোয়ার্জেনেগার হয়েছেন সবচেয়ে কম জনপ্রিয় গভর্নর। তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন মাত্র ২৫ শতাংশ মার্কিনি। টাইমস অব ইন্ডিয়া।