ববি জিন্দাল লুইজিয়ানার গভর্নর পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ববি জিন্দাল যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত শনিবার গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পরই সমর্থকদের উদ্দেশে রিপাবলিকান পার্টির উদীয়মান তারকা জিন্দাল বলেন, ‘আপনারা আমাকে আবারও চার বছরের জন্য গভর্নর নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে আগামী চার বছরে আমরা আরও কাজ করার সুযোগ পাব। এই চার বছরের দায়িত্ব পালনের সময় প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা আমি লুইজিয়ানার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ’ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ববি জিন্দাল ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কুলশিক্ষক তারা হোলিস পেয়েছেন মাত্র ১৮ শতাংশ ভোট। অন্যপ্রার্থীরা ১০ শতাংশের কম ভোট পেয়েছেন। রয়টার্স।