বমগার্টনারের দুঃসাহসিক ঝাঁপ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূ-পৃষ্ঠের এক লাখ ২০ হাজার ফুট উঁচু (৩৬ দশমিক ৫ কিলোমিটার) থেকে লাফিয়ে পড়ার পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছেন দুঃসাহসিক স্কাইডাইভার ফেলিক্স বমগার্টনার। বাতাসের বেশি গতির কারণে তাঁর এই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আকাশ থেকে তাঁর ঝাঁপ দেওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার বমগার্টনারের নতুন অভিযান শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।অস্ট্রিয়ার ৪৩ বছর বয়সী সাবেক ছত্রীসেনা বমগার্টনার তাঁর ওই অভিযানের মধ্য দিয়ে শব্দের চেয়ে বেশি গতিতে নিচে নামার অধিকারী প্রথম মানুষ হওয়ার গৌরব অর্জনের আশা করছেন। একইসঙ্গে তাঁর প্রত্যাশা, এতে তিনি আগের তিনটি বিশ্বরেকর্ডও ভাঙতে সক্ষম হবেন। লস অ্যাঞ্জেলেস টাইমস।