বরখাস্ত আরও ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের আরও ১৬টি প্রদেশের পুলিশপ্রধানকে বরখাস্ত করেছে সরকার। গত বছরের মধ্য ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের সরকারের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর সরকার এই উদ্যোগ নিল। বরখাস্ত হওয়া কর্মকর্তারা আঙ্কারা, ইজমির, আন্তালিয়া, দিয়ারবাকিরসহ কয়েকটি বড় শহরে কর্মরত ছিলেন। আঙ্কারার ৩৫০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের এক দিনের মাথায় প্রাদেশিক পুলিশপ্রধানদের চাকরিচ্যুত করা হলো। এএফপি।