বরখাস্ত নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মস্থলে বসে ই-মেইলের মাধ্যমে যৌন উত্তেজক বার্তা পাঠানোকে বরখাস্ত করার মতো গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার কর্মস্থলবিষয়ক ট্রাইব্যুনাল ফেয়ার ওয়ার্ক কমিশন এই আদেশ দেন। সম্প্রতি কর্মস্থলে ই-মেইলের মাধ্যমে যৌন উত্তেজক বার্তা পাঠানোর অভিযোগে অস্ট্রেলিয়ার ডাক বিভাগের তিন কর্মীকে বরখাস্ত করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন। এ ধরনের শাস্তিকে ট্রাইব্যুনাল ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেন। এএফপি।