প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রপন্থী স্পষ্টভাষী অধ্যাপক শিয়া ইয়েলিয়াংকে বরখাস্ত করার ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছে চীনের খ্যাতনামা পিকিং বিশ্ববিদ্যালয়। শিক্ষায়তনটি বলছে, সরকারের সমালোচনা বা মতাদর্শের কারণে নয়, শিক্ষাদানের দুর্বল মানের জন্যই তাঁকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবারের এ ঘটনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে যায়। অর্থনীতিবিদ শিয়া বলেছেন, রাজনৈতিক বিশ্বাস, বিশেষ করে চার্টার ৮-এর প্রতি সমর্থনের কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে মনে করেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের আহ্বান জানানো ওই সনদে বহু বুদ্ধিজীবী ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বী সই করেছেন। এএফপি।