বরফ গলায় এভারেস্ট আরোহণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টের বরফ গলার হার বেড়ে গেছে। এ কারণে ভবিষ্যতে এভারেস্ট অভিযান হুমকির মুখে পড়বে বলে নেপালের শেরপারা আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, বরফ গলে যাওয়ায় এভারেস্টের পাথর অনাবৃত হয়ে পড়েছে। এর ফলে এভারেস্ট আরোহণ বিপজ্জনক হয়ে পড়েছে।শেরপারা বলেছেন, বরফ গলে যাওয়ায় ক্র্যাম্পন (বরফের ওপর হাঁটার জন্য জুতায় ব্যবহূত বিশেষ ধরনের লোহার পাত) ও বরফ-কাটারির ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য স্থানের চেয়ে এভারেস্টের চূড়ায় দ্রুত গতিতে তাপমাত্রা বাড়ছে। এর ফলে পর্বতে তুষারপাত কমে গেছে এবং বরফও গলা বেড়েছে।এ বছর এভারেস্ট অভিযান শেষে শেরপারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে ফিরে এসে এসব তথ্য দিয়েছেন। তাঁরা বলেছেন, পর্বতে তুষার ও বরফ গলা বেড়ে গেছে। এভারেস্টের অবস্থা কঠিন হয়ে পড়েছে। অভিযাত্রীদের এখন অনাবৃত পাথরের সঙ্গে ধাক্কা খেতে হয়।দাওয়া স্টিফেন নামের একজন শেরপা বলেন, ‘বরফ গলে পাথর অনাবৃত হয়ে পড়লে অভিযাত্রীরা পর্বতারোহণের সময় ক্র্যাম্পন, বরফ-কাটারি বা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না। ফলে অভিযাত্রীদের পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তখন পর্বতারোহণ কঠিন হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘কেউ যখন আট হাজার মিটার বা তারও ওপরে উঠবেন, তখন তাঁকে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হবে, যা কেবল বিব্রতকরই নয়, খুবই বিপজ্জনক।’এভারেস্ট অভিযাত্রীদের দিক-নির্দেশনা দানকারী শেরপারা বলেছেন, বর্তমানে যে হারে বরফ গলছে, তাতে ঝুঁকি বেড়ে যাবে। এতে পর্বতারোহণের খরচও বাড়বে। বর্তমানে এভারেস্ট আরোহণে অনুমতি, গাইড ও যন্ত্রপাতি বাবদ অন্তত ৭০ হাজার মার্কিন ডলার খরচ হয়। বরফ গলে যাওয়ায় অভিযাত্রীদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। এএফপি।