বরাদ্দ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে বরাদ্দ বাড়িয়েছে ইরান। গতকাল রোববার ৫২ কোটি ডলার বরাদ্দ করেছে ইরানের পার্লামেন্ট। পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া এই বিলের মধ্য দিয়ে রেভল্যুশনারি গার্ডের বিদেশি অভিযানগুলোও জোরদার করা হবে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিপৎসংকুল অভিযানগুলো মোকাবিলার কথা উল্লেখ করে ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বলেন, ‘আমেরিকানদের জানা উচিত যে এটি আমাদের প্রথম পদক্ষেপ।’ পার্লামেন্টের ২৪৪ জন আইনপ্রণেতার মধ্যে ২৪০ জনই এই বিলের পক্ষে ভোট দেন।