বরিস জনসন লন্ডনের মেয়র পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন নগরের মেয়র পদে কনজারভেটিভ পার্টির প্রার্থী বরিস জনসন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তিন শতাংশ ভোটের ব্যবধানে তাঁর কাছে হেরেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী কেন লিভিংস্টোন। স্থানীয় নির্বাচনে রক্ষণশীল টোরি প্রার্থীরা দেশটির অন্যান্য অঞ্চলে পরাজিত হলেও বরিস জনসন এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনিই কনজারভেটিভ পার্টির ভবিষ্যৎ নেতা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আপাতত লন্ডনবাসীর সেবায় নিয়োজিত থাকার কথা জানিয়েছেন। এমনকি তিনি ২০১৫ সালের সাধারণ নির্বাচনে প্রার্থী না হওয়ারও ঘোষণা দিয়েছেন। বিবিসি।