বরুণের বিবাহোত্তর ভোজ অনুষ্ঠান বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানির মৃত্যুর কারণে বরুণ গান্ধীর বিবাহোত্তর ভোজ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে ৬ মার্চ বিয়ের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। বরুণের নানি আমতেশ্বর আনন্দ গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বরুণের মা মেনকা গান্ধী তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিবাহোত্তর ভোজ অনুষ্ঠান বাতিল করে আমন্ত্রিত অতিথিদের কাছে ক্ষমা চেয়েছেন। পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি। আগামী ৮ মার্চ দিল্লিতে এই ভোজ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ৬ মার্চ উত্তর প্রদেশের বারানসিতে কাঞ্চিমঠে বরুণ গান্ধী ও যামিনী রায় চৌধুরীর বিয়ে হবে।