বর্ণবিদ্বেষী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পুলিশ দুই তরুণকে বর্ণবিদ্বেষমূলক গালিগালাজ করার দায়ে অভিযুক্ত করেছে। ট্রেনের এক কর্মীকে ১৭ ও ১৮ বছর বয়সী ওই দুই তরুণের বিদ্বেষমূলক কথা বলার ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২ অক্টোবর ব্রিসবেনের এক ট্রেনে ওই ঘটনা ঘটে। ট্রেনের গার্ড ওই পরিস্থিতিতেও শান্ত থাকায় পুলিশ তাঁর প্রশংসা করেছে। গার্ড ট্রেনের আসন থেকে পা নামাতে বললে তরুণরা তাঁকে যা-তা গালিগালাজ করে। আজ তাদের দুজনকেই ব্রিসবেনের এক আদালতে তোলার কথা। প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, এটি একেবারেই অস্ট্রেলীয়সুলভ নয়। এএফপি