বলিউডের চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া আর নেই। গতকাল রোববার মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ অক্টোবর যশ চোপড়া মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতি হাসপাতালে ভর্তি হন। গত মাসে তিনি চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। যশ চোপড়ার সর্বশেষ নির্মিত ছবি জব তক হ্যায় জান । এতে অভিনয় করেন শাহরুখ খান, কারিনা কাপুর ও আনুশকা শর্মা। ছবিটি আগামী ১৩ নভেম্বর মুক্তি পেতে পারে।পাঁচ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে চোপড়া দিওয়ার, ত্রিশূল, চাঁদনি, সিলসিলা, বীর জারাসহ অনেক বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ‘পদ্মভূষণ’ খেতাব পাওয়া এই নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উৎসব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদাসাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস।