বলিভিয়ার কাছে স্পেনের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন তার আকাশসীমায় বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিমানকে ঢুকতে না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে। মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন আরোহী ছিলেন, এ সন্দেহে সম্প্রতি বিমানটিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।স্পেনের রাষ্ট্রদূত লা পাজ মিগুয়েল এনজেল বলেন, ‘এ ঘটনার জন্য স্পেন গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা ক্ষমা প্রার্থনা করে বলছি, বিষয়টির যেন এখানেই শেষ করা হয়।’এ মাসের শুরুতে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস মস্কো থেকে সরকারি বিমানে দেশে ফেরার সময় স্পেনসহ ইউরোপের চারটি দেশ বিমানটিকে অস্ট্রিয়ার দিকে ঘুরিয়ে দেয়। এএফপি।