বলিভিয়ার বার্ষিক কার্নিভাল চলাকালে নিহত ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিভিয়ার অরুরো শহরে বার্ষিক কার্নিভাল উত্সবের পরিবেশনা। ছবি: এএফপি
বলিভিয়ার অরুরো শহরে বার্ষিক কার্নিভাল উত্সবের পরিবেশনা। ছবি: এএফপি

বলিভিয়ায় বার্ষিক কার্নিভাল চলাকালে সড়ক দুর্ঘটনা ও সহিংসতায় ৭৫ জন নিহত হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সরকার।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, দেশটিতে গত শুক্রবার শুরু হয় চার দিনব্যাপী বার্ষিক কার্নিভাল উত্সব। শেষ হয় গত মঙ্গলবার। এ উত্সব উপলক্ষে বলিভিয়ার প্রধান সড়কজুড়ে বিচিত্র বেশভূষায় হাজারো জনতার সমাগম হয়।
পুলিশের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, এই কার্নিভালে ৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ জনই সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

বলিভিয়ার অরুরো শহরে উত্সব পালন করার সময় লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়। তাদের স্মরণে চার্চে প্রার্থনা করছে মানুষ। ছবি: রয়টার্স
বলিভিয়ার অরুরো শহরে উত্সব পালন করার সময় লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়। তাদের স্মরণে চার্চে প্রার্থনা করছে মানুষ। ছবি: রয়টার্স


এদিকে দেশটির অরুরো শহরে উত্সব পালন করার সময় হাজারো মানুষের চাপে একটি লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়। এতে বহু আহত হয়েছে।
কার্লোস রোমেরো জানান, উত্সব উপলক্ষে শুধু অরুরো শহরেই তিন লাখ ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল। আর গোটা উত্সবে ৩০ হাজারেরও বেশি নৃত্যশিল্পী ও ছয় হাজার সংগীতশিল্পী পুরো শহরে আলাদাভাবে উত্সব উদযাপনে অংশ নিয়েছেন।