বসতি নিয়ে সংশয়ের মাঝেমধ্যপ্রাচ্য আলোচনা শুরু
তিন বছর বন্ধ থাকার পর গতকাল বুধবার আবার শুরু হয়েছে ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা। তবে জেরুজালেমে আয়োজিত আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উভয় পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে আপাতত কোনো তথ্য প্রকাশ করা হবে না।পূর্বশর্ত হিসেবে আলোচনা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের কারাগার থেকে ২৬ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। অধিকৃত ভূমিতে ইহুদিদের জন্য নতুন করে দুই হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণায় ফিলিস্তিনি ক্ষোভের প্রেক্ষাপটে শুরু হয় গতকালের আলোচনা। এর মধ্যে ইসরায়েলের আবাসনবিষয়ক মন্ত্রী ইউরি অ্যারিয়েল গতকাল ঘোষণা দিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য আরও কয়েক হাজার বাড়ি নির্মাণ করা হবে। মন্ত্রীর এ বক্তব্য উসকানিমূলক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর আগে গত রোববার ও মঙ্গলবার ইহুদিদের জন্য নতুন করে দুই হাজার ১২৯টি বাড়ি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এএফপিকে জানায়, জেরুজালেমের কিং ডেভিড হোটেলে স্থানীয় সময় রাত আটটার দিকে শান্তি আলোচনা শুরু হয়। এদিকে ইসরায়েলের কারাগার থেকে ২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তির দেওয়ার পর বাসে করে তাঁদের পশ্চিম তীর ও গাজার ইরেজ সীমান্ত এলাকায় আনা হয়। বিবিসি, এএফপি ও রয়টার্স।