বসনিয়ায় মার্কিন দূতাবাসে হামলা, সার্বিয়ায় গ্রেপ্তার ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসনিয়ায় মার্কিন দূতাবাসে এক বন্দুকধারীর হামলার পর গতকাল শনিবার সার্বিয়ার পুলিশ সন্দেহভাজন ১৫ জন উগ্রপন্থী মুসলিমকে গ্রেপ্তার করেছে। সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। গত শুক্রবার বসনিয়ার রাজধানী সারায়েভোয় ওই বন্দুকধারী মার্কিন দূতাবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গুলি করে আহত অবস্থায় গ্রেপ্তার করে। রয়টার্স।