বস্তির সংখ্যায় পশ্চিমবঙ্গ তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তির সংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ তৃতীয়। ভারত সরকারের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের (এনএসএসও) এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে এই সমীক্ষা চালানো হয়।

বস্তির সংখ্যার দিক থেকে এখন শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এখানে বস্তির সংখ্যা সাত হাজার ৭২৩টি। দ্বিতীয় স্থানে আছে অন্ধ্র প্রদেশ, বস্তির সংখ্যা চার হাজার ৫৩৯টি। আর তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে বস্তি রয়েছে তিন হাজার ৯৫৭টি।

এই তুলনায় জনবহুল বিহার, উত্তর প্রদেশ বা ওডিশায় বস্তির সংখ্যা কম। গোটা দেশে বস্তি রয়েছে ৩৩ হাজার ৫১০টি।