প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত ভ্লাদিমির ইয়াকুনিনকে রেলওয়ে বিভাগের প্রধানের পদ থেকে ‘বহিষ্কার’ করার খবর নিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি হয় গত বুধবার। কেউ একজন ওই খবর প্রচার করে দেশটির সংবাদ সংস্থাগুলোকে বোকা বানাতে সক্ষম হয়। তবে সরকার বলেছে, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ই-মেইলের মাধ্যমে প্রচারিত খবরটি অনেকটা সরকারি সংবাদ বিজ্ঞপ্তির মতোই ছিল। ঘটনাটি নিয়ে বিভ্রান্তি আরও প্রকট হয় যখন ইয়াকুনিনের সহকারী আলেক্সান্দর মিশারিন নিজের ‘পদোন্নতির ঘটনায়’ একটি আঞ্চলিক সংবাদমাধ্যমের কাছে আনন্দ প্রকাশ করেন। তবে তিনি গতকাল বৃহস্পতিবার রক্ষণাত্মক অবস্থান নিয়ে বলেন, ‘লোকজন খবরটি জানালে আমি তাদের ধন্যবাদ জানাই এবং বলি, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’ এএফপি।