বহুবিবাহ বিতর্কে চাপা পড়ছে জুমার যুক্তরাজ্য সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গত বুধবার তাঁর তিন দিনের যুক্তরাজ্য সফর শুরু করেছেন। সেখানে তাঁকে রাজপরিবারের পক্ষ থেকে জাঁকজমকের সঙ্গে অভ্যর্থনা জানানো হয়েছে। তবে ওই সফরে তাঁর বহুবিবাহের বিতর্ক পিছু ছাড়েনি। বিশেষ করে ব্রিটেনের পত্রপত্রিকাগুলোতে জুমার বহুবিবাহ নিয়ে ইতিমধ্যে অনেক লেখালেখি হয়েছে এবং হচ্ছে।লন্ডনের হর্স গার্ড প্যারেড গ্রাউন্ডে বুধবার জমকালো অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথ জ্যাকব জুমাকে সাদর সম্ভাষণ জানান। পরে সেখান থেকে ঘোড়ায় টানা বিশেষ গাড়িতে করে তিনি বাকিংহাম প্যালেসে যান। গতকালই ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ অন্য নেতাদের সঙ্গে জুমা বৈঠক করেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে যুক্তরাজ্যের সঙ্গে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক ও পারস্পরিক সহযোগিতার বিষয় প্রাধান্য পেয়েছে। এ ছাড়া জিম্বাবুয়ের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুক্তরাষ্ট্রে আসন্ন পরমাণু বিস্তার রোধ নিয়ে সম্মেলন, আগামী জুনে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপ এবং জলবায়ু প্রসঙ্গসহ নানা বিষয় নিয়েআলোচনা হয়েছে।বিশ্লেষকেরা বলেছেন, জুমার রাষ্ট্রীয় সফরে মূল বিষয়গুলো চাপা পড়ে যাচ্ছে জুমার বহুবিবাহ ও বিবাহবহির্ভূত সন্তান নিয়ে বিতর্কে। জুমা একজন জুলু সম্প্রদায়ের মানুষ। ওই সম্প্রদায়ে বহুবিবাহ বৈধ। দু-দুটো স্ত্রী থাকার পরও সম্প্রতি জুমা আরেকটি বিয়ে করেন। এর মধ্যেই তিনি প্রেমিকার সন্তানের বাবা হয়েছেন, এমন খবর বের হয়। এ নিয়ে দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।জুমার সফরের আগে তাঁর সমালোচনা করে স্থানীয় ডেইলি মেইল পত্রিকার খবরে বলা হয়, জুমা একজন গোঁড়া কামাসক্ত। পত্রপত্রিকার এসব সমালোচনায় ক্ষুব্ধ হয়ে জুমা বলেছেন, গণমাধ্যমে তাঁকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা তাঁর জুলু সম্প্রদায়ের জন্য অশ্রদ্ধারই নামান্তর। আর এটা দক্ষিণ আফ্রিকায় সাবেক ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আচরণেরই বহিঃপ্রকাশ। বিবিসি ও এএফপি।