বাঁশঝাড়ে বন্দী ১৬ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যুগেও এমনটা ঘটে! যেন এক মধ্যযুগীয় বর্বরতার কাহিনি। এক তরুণীকে পাগল আখ্যা দিয়ে একটানা ১৬ বছর বেঁধে রাখা হয়েছিল বাড়ির কাছের বাঁশঝাড়ে। সেখানেই তাঁর খাওয়া-ঘুম সব।

এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার পশ্চিমপাড়া গ্রামে। খবরটি কলকাতার সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর গতকাল শুক্রবার সেখানে ছুটে যান প্রশাসনের কর্মকর্তারা। আজ শনিবার ওই নারীকে উদ্ধার করে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে।

ঘটনার শিকার নারীর নাম তৃপ্তি পাল। এখন বয়স ৩১ বছর। বাবা গদাধর পাল মৃিশল্পের কাজ করেন। তৃপ্তি পাল সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৫ বছর বয়সে অসুস্থ হয়ে পড়লে অর্থের অভাবে তাঁর আর সুচিকিত্সা হয়নি। এরপর একসময় তৃপ্তি পাগলের মতো এখানে-সেখানে ঘুরতে থাকেন।


গ্রামের সালিসে ঠিক হয়, তৃপ্তিকে বেঁধে রাখা হবে। তারপরই তাঁর ঠাঁই হয় বাড়ির কাছের বাঁশঝাড়ে। সেখানে বাঁধা হতো গ্রামের গরু, মহিষ ইত্যাদি। বাড়ি থেকে তৃপ্তির জন্য প্রতিদিন দুই বেলা খাবার পাঠানো হতো। এভাবেই বাঁশঝাড়ে বন্দী অবস্থায় এক-দুই বছর করে টানা ১৬ বছর কাটিয়েছেন তৃপ্তি।