বাঁশঝাড়ে ১৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক তরুণীকে পাগল আখ্যা দিয়ে টানা ১৬ বছর বাড়ির কাছে বাঁশঝাড়ে বেঁধে রাখা হয়েছিল। সেখানেই তাঁর খাওয়া-থাকা। সেখানেই মলমূত্র ত্যাগ। ওই তরুণীর নাম তৃপ্তি পাল (৩১)। বাড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলার বামনগোলা থানার পশ্চিমপাড়া গ্রামে। তৃপ্তি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৫ বছর বয়সে অসুস্থ হয়ে পড়লে অর্থের অভাবে তাঁর আর সুচিকিৎসা হয়নি। পাগলের মতো তিনি যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে থাকেন। পরে গ্রাম্য সালিসে তাঁকে বেঁধে রাখার সিদ্ধান্ত হয়। এর পরই তাঁর ঠাঁই হয় বাঁশঝাড়ে, যেখানে বাঁধা হয় গ্রামের গরু, মহিষ, শূকর ইত্যাদি। গতকাল শনিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ঠাঁই হয়।