বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি সংক্রান্ত প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ বিধানসভার পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভায়ও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিসংবলিত একটি সর্বদলীয় প্রস্তাব গৃহীত হয়েছে। ত্রিপুরা বিধান সভার সদস্য বিধায়ক পবিত্র কর এ প্রস্তাব উত্থাপন করেন। এটি সমর্থন করেন ত্রিপুরার উচ্চ শিক্ষামন্ত্রী অনিল সরকার। গত শুক্রবার সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়। এখন এটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। সেখান থেকে পাঠানো হবে জাতিসংঘের মহাসচিবের কাছে।