বাংলাদেশ, পাকিস্তান নেপালে ম্যালওয়্যার হামলা বেশি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনে ম্যালওয়্যার হামলার হার সবচেয়ে বেশি। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন এ তথ্য জানিয়েছে। ম্যালওয়্যার হচ্ছে কোনো কম্পিউটার বা কম্পিউটার-ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার একধরনের সফটওয়্যার।
মাইক্রোসফটের ম্যালওয়্যাররোধী সফটওয়্যারের সেন্সরের ভিত্তিতে গবেষণার তথ্য অনুযায়ী জাপান, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনে এ ধরনের হামলার হার সবচেয়ে কম। মাইক্রোসফটের ব্যবস্থাপক অ্যালেক্স ওয়েইনার্ট বলেন, প্রতিদিন প্রায় এক কোটি ম্যালওয়্যার হামলা হয়ে থাকে।
‘মাইক্রোসফট সিকিউরিটি ইনটেলিজেন্স’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। মাইক্রোসফটের নিরাপত্তা পরিচালক টিম রেইনস বলেন, কম্পিউটার-ব্যবস্থায় কোনো হামলা ঘটে যাওয়ার পর সেটি টের পেতে গড়ে ২৪০ দিন সময় লাগে।