বাংলাদেশি দুই বোনকে হাওড়া থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি দুই বোনকে মুম্বাইয়ে পাচারের সময় গতকাল বৃহস্পতিবার রাতে হাওড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বাড়ি চট্টগ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই বোনকে কলকাতায় কাজের লোভ দেখিয়ে একটি দালালচক্র বনগাঁ সীমান্ত দিয়ে নিয়ে আসে। হাওড়া রেলস্টেশনে আসার পর তাঁরা পাচারের বিষয়টি বুঝতে পারেন। তখন তাঁরা চিত্কার করলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে গৌতম ও রিংকু নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার হওয়া দুই বোনকে লিলুয়ার সরকারি হোমে পাঠানো হয়েছে।