বাংলাদেশের কাছে জমি হস্তান্তরের প্রতিবাদে আসামে বিজেপির মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ জমি হস্তান্তর চুক্তি অনুযায়ী ভারত সরকার লাঠিটিলা এলাকার ২৩৫ একর জমি বাংলাদেশের কাছে তুলে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ওই জমি হস্তান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার লাঠিটিলা-ডুমাবাড়ি সীমান্ত এলাকায় প্রতিবাদ মিছিল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
২০১১ সালে ওই জমি হস্তান্তরের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকায় একটি চুক্তি সম্পাদন করেন। কিন্তু বিজেপি এই চুক্তির বিরোধিতা করে আসছে। গতকালের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এ ছাড়াও মিছিলে ছিলেন আইনপ্রণেতা কবীন্দ্র পুরকায়স্থ, বিজয়া চক্রবর্তী প্রমুখ।