প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল রোববার বলেছেন, পূর্ব চীন সাগরে চীনের ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি আলোচনা করবেন। আলোচনায় পরবর্তী করণীয় ঠিক করা হবে। বাইডেন পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে আজ সোমবার টোকিও যাওয়ার কথা। এই সফরে চীন ও দক্ষিণ কোরিয়া যাওয়ারও কথা রয়েছে তাঁর।
চীন গত ২৩ নভেম্বর পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকায় নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিলে ওই অঞ্চলে উত্তেজনা দেখা দেয়। চীনের ঘোষণার পর বেইজিংয়ের ‘নিয়ম’ না মেনেই ওই অঞ্চলে টহল দেয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান। পাল্টা জবাব হিসেবে বেইজিংও গত শুক্রবার ওই অঞ্চলে বিমান উড়ায়। রয়টার্স।