প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চদশ শতাব্দীর একটি দুষ্পাপ্র্য বাইবেল বিক্রির চেষ্টার দায়ে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) তিন এজেন্টকে কারাদণ্ড দিয়েছে রাশিয়া৷ মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে গুটেনবার্গ সংস্করণের দুটি খণ্ড চুরির দায়ে কর্নেল সের্গেই ভেদিশ্চেভকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়৷ তিনি এক সংগ্রাহকের কাছে এই খণ্ড দুটি ১১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন, যা আসল দামের চেয়ে অনেক কম৷ ক্রেতা খুঁজে দেওয়ার কাজ করায় অপরাধ কম বিবেচনা করে তাঁর দুই সহযোগীকে লঘু শাস্তি দেওয়া হয়৷ মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে বাইবেলটি চুরি হয়৷ জার্মান প্রকাশক জোহানেস গুটেনবার্গ ১৪৫০ সালে বাইবেলটি ছাপানোর কাজ করেন৷ বিবিসি৷