বাকিংহাম প্যালেসে হাতির দাঁতের কোনো জিনিস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকিংহাম প্যালেসে সিংহাসনসহ হাতির দাঁত দিয়ে বানানো সবকিছু ভাঙার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজসিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম।
সম্প্রতি বন্য প্রাণী সুরক্ষা ও বন্য প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য বন্ধ-সংক্রান্ত এক সম্মেলনে যোগদান শেষে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী এ আহ্বান জানান।
রানি দ্বিতীয় এলিজাবেথের আবাসস্থল বাকিংহাম প্যালেসে হাতির দাঁতের তৈরি অন্তত এক হাজার ২০০ জিনিস আছে। এর মধ্যে হাতির দাঁত দিয়ে বানানো একটি সিংহাসনও আছে, যা ঔপনিবেশিক আমলে ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।