বাকিংহামের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানি দ্বিতীয় এলিজাবেথ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে—একটি দৈনিক পত্রিকার এ ধরনের খবরকে ‘বানোয়াট’ আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছে বাকিংহাম প্যালেস। গতকাল বুধবার রানির একজন মুখপাত্র ই-মেইলে বলেন, ‘আমাদের রানি রাজনৈতিকভাবে নিরপেক্ষ, যেমনটা তিনি দীর্ঘ ৬৩ বছর ধরে রয়েছেন।’ সম্প্রতি ‘রানি যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে’—প্রথম পাতায় এ শিরোনাম করে যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক ট্যাবলয়েড পত্রিকা দ্য সান। অজ্ঞাত সূত্রের বরাতে সেখানে বলা হয়, গত দশকে অন্তত দুবার রানি এটি স্পষ্ট করেছেন যে তিনি ইইউতে যুক্তরাজ্যের সদস্যপদের বিরোধী। রয়টার্স