বাগদাদিকে বিষপ্রয়োগ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি হত্যা চেষ্টাকারীর দেওয়া বিষাক্ত খাবার খেয়ে ‘গুরুতর অসুস্থ’ বলে খবর দিয়েছে ইরাকি একটি বার্তা সংস্থা। খবরে বলা হয়, উত্তর ইরাকে নিনেভের বিয়াজ এলাকায় বাগদাদি ও আরও তিন আইএস কমান্ডারের খাবারে বিষ মেশানো হয়। এতে বলা হয়, বাগদাদিসহ চারজন নেতা মারাত্মক বিষক্রিয়ায় গুরুতরভাবে অসুস্থ হওয়ার পর তাদেরকে গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হয়। আইএস এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। অসুস্থ অন্য তিন কমান্ডারের পরিচয় জানা যায়নি। এর আগেও আইএসের নিভৃতচারী নেতা বাগদাদির আহত হওয়া এমনকি মৃত্যুবরণ করার খবরও প্রচারিত হয়েছে।
ডেইলি মেইল