বাগদাদে কয়েক দফা হামলায় নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদ ও এর উত্তরাঞ্চলে গতকাল বুধবার কয়েক দফা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও ১৬৮ জন আহত হয়েছে। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা এ কথা জানান। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ১৪০ জন আহত হয়। কিরকুকের প্রাদেশিক স্বাস্থ্যপ্রধান সাদিক ওমর রসুল এ কথা জানান। সরকারি কর্মকর্তারা জানান, তুজ খুরমাতু শহরে অন্য এক গাড়িবোমা হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়। এ ছাড়া বাগদাদে আরও তিনটি পৃথক হামলায় পাঁচজন নিহত হয়। তবে এখন পর্যন্ত কেউই এ হামলায় দায় স্বীকার করেনি। এএফপি।