বাগদাদে চারটি বোমা বিস্ফোরণে ৬৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে গতকাল বৃহস্পতিবার শিয়া-অধ্যুষিত দুটি এলাকায় চারটি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৯ জন। কর্মকর্তারা এ তথ্য জানান।সম্প্রতি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর শিয়াপন্থী প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি সুন্নি সম্প্রদায়ের শীর্ষস্থানীয় দুজন রাজনীতিককে অপসারণের পদক্ষেপ নেন। এর পর থেকে দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধির আশঙ্কা বাড়ছে।কর্মকর্তারা জানান, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদিমিয়ায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৩২ জন আহত হয়। এ ছাড়া বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় সদর সিটিতে পার্ক করা মোটরসাইকেলে এবং রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।সদর সিটিতে শিয়া নেতা মুকতাদা আল-সদরের শক্ত ঘাঁটি রয়েছে। একসময় মুকতাদার মেহেদি মিলিশিয়া বাহিনীর সদস্যরা মার্কিন ও ইরাকি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বর্তমানে মুকতাদা প্রধানমন্ত্রী মালিকির একজন প্রধান মিত্র। রয়টার্স।